Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মুম্বাইয়ে আটক ইমরান খান

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম

মুম্বাইয়ে আটক ইমরান খান

Advertisement

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামায় বলিডউ তারকা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি দেশটির তারকা অভিনেতা আমির খানের ভাগ্নে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। সেখানে যান অভিনেতা ইমরান খান। এরপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। তিনি পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যাচ্ছে, আটক হওয়ার পরও আতঙ্কিত হননি তিনি।

হিন্দুস্তান টাইমসের আপডেট অনুযায়ী, আজাদ ময়দানের কাছে পুলিশের অভিযানে আটক প্রায় ৪০০ প্রতিবাদকারীর মধ্যে ছিলেন অভিনেতা ইমরান খান। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ, আটকের পর কোথায় নেওয়া হয়েছে কিংবা পরে তিনি মুক্তি পেয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে মোদি সরকারের রক্তচক্ষু ও পুলিশি বাধাকে তোয়াক্কা না করে নিজেদের আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। 

দলের নেতা অজিঙ্ক শিন্ডে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রোববার তারা পুনরায় দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে যাবেন।

সিজেপির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন যে বর্তমান মোদি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং বিরোধীরা যদি আরও একবার ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তবে সরকারের ক্ষমতার গদি কাঁপতে বাধ্য।

দলের অনমনীয় মনোভাব স্পষ্ট করে তিনি লিখেছেন, তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরেই একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও জুড়ে দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ ঘণ্টা ধরে নিখোঁজ  ককরোচ পার্টির শীর্ষ নেতারা

১০ ঘণ্টা ধরে নিখোঁজ ককরোচ পার্টির শীর্ষ নেতারা

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

শীর্ষ নেতারা আটক, দিল্লিতে আন্দোলনের নেতৃত্ব দেবেন কে?

শীর্ষ নেতারা আটক, দিল্লিতে আন্দোলনের নেতৃত্ব দেবেন কে?

এবার দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

এবার দিল্লির আন্দোলনে তরুণদের মুখপাত্র নেহা বোরা আটক

যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ‘কেকে ক্রিয়েট’

যন্তর মন্তরে যাওয়ার আগেই আটক ‘কেকে ক্রিয়েট’

আরও পড়ুন

মুম্বাইয়ে আটক ইমরান খান

মুম্বাইয়ে আটক ইমরান খান

১০ ঘণ্টা ধরে নিখোঁজ ককরোচ পার্টির শীর্ষ নেতারা

১০ ঘণ্টা ধরে নিখোঁজ  ককরোচ পার্টির শীর্ষ নেতারা

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম