Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

১০ ঘণ্টা ধরে নিখোঁজ ককরোচ পার্টির শীর্ষ নেতারা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২০ এএম

১০ ঘণ্টা ধরে নিখোঁজ  ককরোচ পার্টির শীর্ষ নেতারা

Advertisement

ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান নেতা অভিজিৎ দ্বীপকেসহ শীর্ষ নেতাদে ১০ ঘণ্টা ধরে কোনো খোঁজ নেই বলে জানিয়েছে দলটি।

শনিবার (১০ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে ককরোচ পার্টি এ ব্যাপারে বলেছে, ‘বিষয়টি অতীব জরুরি, ১০ ঘণ্টা হয়েছে দিল্লি পুলিশ অভিজিৎ দ্বীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে অপহরণ করেছে। আমরা এখনো জানি না তারা কোথায়। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। দিল্লি পুলিশ তাদের কোথায় রেখেছে? এভাবে কাউকে অপহরণ করা কীভাবে মেনে নেওয়া যায়?’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের ডাক দিয়েছি ককরোচ পার্টি। এর অংশ হিসেবে সকালে মুম্বাই থেকে বিমানে করে দিল্লি আসেন অভিজিৎসহ দলটির শীর্ষ তিন নেতা। 

কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাদের ধরে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে আর মিডিয়ার সামনে আসেননি তারা। এরমধ্যে অভিজিতের দাদি মারা যান। বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছে, অভিজিৎকে এ খবর দেওয়া হয়নি। 

তবে দিল্লি পুলিশ এক্সে জানিয়েছে, ককরোচ পার্টির প্রধানকে তার দাদি মারা যাওয়ার খবর তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যদি তিনি চান, মানবিক দিক বিবেচনা করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হবে দাদির শেষ বিদায়ে থাকার জন্য। তবে আগে তাকে আন্দোলন বন্ধ করতে হবে।

এ ব্যাপারে এখন পর্যন্ত অভিজিতের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি ছাড়াও আজ দিল্লিতে যেসব তরুণ যন্তরমন্তরের দিকে এসেছিলেন তাদের সবাইকে আটক করেছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

আটক হওয়ার আগেই অজিঙ্কা শিন্ডেকে আন্দোলনের দায়িত্ব বুঝিয়ে দেন অভিজিৎ, কে এই যুবক?

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

কে এই জ্ঞানেশ কুমার, যাকে নিয়ে উত্তাল ভারত

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

দিল্লি হাটই আজ জন্তর মন্তর: নেহা বোরা

‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের

‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের

আন্দোলনকারীরা কেন ভারতের সিইসির পদত্যাগ চাইছেন?

আন্দোলনকারীরা কেন ভারতের সিইসির পদত্যাগ চাইছেন?

আরও পড়ুন

১০ ঘণ্টা ধরে নিখোঁজ ককরোচ পার্টির শীর্ষ নেতারা

১০ ঘণ্টা ধরে নিখোঁজ  ককরোচ পার্টির শীর্ষ নেতারা

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

রিয়াদ বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুথিরা, আহত বহু মানুষ-ফ্লাইট বাতিল

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

পুলিশ স্টেশন থেকে মুক্তি পাওয়ার পর যা বললেন মমতা

রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম