Logo
Logo
×

Advertisement

জাতীয়

যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ পিএম

যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর উত্তরার একটি বাসায় গভীর রাতে অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। বুধবার গভীর রাতে ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর এসব মামলাসহ সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। এরপর টানা ১০ বছর দেশের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন মুফতি রুহুল আমিন

বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন আটক

বায়তুল মোকাররমের ‘পালিয়ে যাওয়া’ সেই খতিব মুফতি রুহুল আমিন আটক

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

কুমিল্লায় ১ বিদেশি নাগরিকসহ ৬ মানব পাচারকারী আটক

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আ.লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৩ কর্মকর্তা-কর্মচারী আটক

আরও পড়ুন

যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম