Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে বাঁশঝাড়ে নিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে বাঁশঝাড়ে নিয়ে শিশুকে ধর্ষণ

Advertisement

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে বাঁশঝাড়ে নিয়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে ভবানীপুর গ্রামের রিফাত মিয়া শিশুটির মুখ চেপে ধরে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রিফাত মিয়া পালিয়ে যায়।

পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর অসুস্থ শিশুটিকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা রোববার বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযুক্ত রিফাত মিয়ার নামে মামলা দায়ের করেন।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান জানান, থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম