Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরকে তুলে নিয়ে মারধর, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পিএম

কিশোরকে তুলে নিয়ে মারধর, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

Advertisement

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় কিশোরকে নির্যাতন ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে কার্তিকপুর এলাকায় পুলিশের এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বড় বাস্তা এলাকার শেখ আকু কসাইয়ের ছেলে আলী ওরফে শেখ আকাশ (১৯) এবং চরকুশাই এলাকার আমির হোসেনের ছেলে ইস্রাফিল (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বাস্তা এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে আলী নামে এক কিশোরকে ফিল্মি কায়দায় মারধর করে কিশোর গ্যাংয়ের সদস্য টাইগার রাকিব গ্রুপ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। এ ঘটনার পর পুলিশ মাঠে নামে পরে সোমবার উপজেলার কার্তিকপুর থেকে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আলী নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে আকাশ ও ইস্রাফিলকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল গাড়ি চালিয়ে বাসায় ফিরছিল আলী। এ সময় তাকে রাকিব গ্রুপ ধরে নিয়ে বেধড়ক মারপিট করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম