Logo
Logo
×
   

সারাদেশ

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পিএম

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

গ্রেফতার কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াসকে গ্রেফতার করেছে ঢাকা ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ শুক্রবার দুপুরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার।

ওসি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পিয়াস ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণে নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে। এরমধ্যে কোতোয়ালি মডেল থানায় ৯টি এবং সদর দক্ষিণ থানায় দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন বিদেশে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেফতার হন। শুক্রবার বিকালে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

পিয়াস সাবেক এমপি বাহাউদ্দিন বাহার ও সাবেক কুসিক মেয়র তাহসিন বাহার সূচনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, আদালতে হাজির করার পর ১নং আমলি আদালতের বিচারক মমিনুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম