Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টাকা ফেরত চাওয়ায় পরকীয়া প্রেমিকের সঙ্গে যা করলেন প্রবাসীর স্ত্রী

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম

টাকা ফেরত চাওয়ায় পরকীয়া প্রেমিকের সঙ্গে যা করলেন প্রবাসীর স্ত্রী

আখাউড়া থানা

Advertisement

স্বামী প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত আর এ সুযোগে নিজের অনৈতিক চাহিদা মেটাতে এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন গৃহবধূ। বিভিন্ন সময় ভিন্ন অজুহাত টাকা ধার নেন পরকীয়া প্রেমিক ফয়সাল মুন্না (২২) নামে এক যুবকের কাছ থেকে।

কিন্তু প্রেমিক যখন তার ধার দেওয়া টাকা ফেরত চান, তখন পাল্টে যায় গল্পের মোড়। পরে প্রেমিককে একান্তে সময় কাটাতে নিজের বাড়িতে ডাকেন ওই প্রেমিকা (২৫)। প্রেমিকও ছুটে যান তার বাড়ি।

সেখানে তাকে আটকে প্রেমিকা, তার শ্বশুরবাড়ির লোকজন ও স্বজনরা পিটিয়ে আহত করে যুবককে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে পরকীয়া প্রেমিক ফয়সাল মুন্নার মৃত্যু হয়।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের গাংভাঙা গ্রামে। নিহত ফয়সাল মুন্না ওই গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

এ ঘটনায় নিহত ফয়সাল মুন্নার পরিবার আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ বলছে, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আখাউড়া থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে ফয়সাল মুন্নার। পেশায় একটি কোম্পানির সেলসম্যান মুন্না নিজের সংসারে ভরণপোষণ না দিয়ে প্রেমিকাকে ঠিকই টাকা দিতেন। এমনকি কাজে যাওয়ার বাহানায় প্রায়ই একান্তে সময় কাটাতেন প্রবাসীর স্ত্রীর বাড়িতে।

কিছুদিন যাবত পরকীয়া যুগলের মধ্যে বনিবনা হচ্ছিল না। কয়েক দিন আগে মুন্না তার প্রেমিকার কাছে ধার দেওয়া টাকা ফেরত চান। আর এতেই বিপত্তি ঘটে দুজনের মধ্যে। ৪ এপ্রিল বিকালে মুন্নাকে তার বাড়িতে ডেকে নেয় ওই গৃহবধূ। এ সময় স্বজনরা মুন্নাকে পিটিয়ে আহত করে।

নিহত ফয়সাল মুন্নার মা হোসনা বেগম ও তার স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে ফয়সাল মুন্নাকে ডেকে নিয়ে পরকীয়া প্রেমিকা ও তার স্বজনরা পিটিয়ে আহত করে। এ সময় তার  মুখে বিষ ঢেলে হত্যা করেছে।

মামলা তদন্তকারী কর্মকর্তা আখাউড়া থানার এসআই জাহেদুল কাদের বলেন, মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম জানিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

ডান পাশে বালুচোর-বাম পাশে মামলাবাজ নিয়ে রাজনীতি করতে চাই না: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

দ্রব্যমূল্য নিয়ে রুমিন ফারহানার ক্ষোভ ‘একটা ডিম ১৫ টাকা, গরিব খাবে কী?’

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

আরও পড়ুন

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’— পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতা

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম