Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাঁওতালদের বিক্ষোভে হামলা, নেত্রীসহ আহত ৫

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

সাঁওতালদের বিক্ষোভে হামলা, নেত্রীসহ আহত ৫

Advertisement

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার সাঁওতাল ও বাঙালি ভূমিহীনদের ভূমি ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নারীসহ ৫ নেতা আহত হয়েছেন।

রোববার দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৬ সালের ৬ নভেম্বরের সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিচার এবং সদ্য পাশ হওয়া ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬’ অনুযায়ী বাগদাফার্ম এলাকার সাঁওতাল-বাঙালিদের ভূমি ফেরতের দাবিতে সমাবেশ চলছিল। এ সময় স্বপন, সাবু ও জাফরুলের নেতৃত্বাধীন একটি দল শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় বলে অভিযোগ সাঁওতালদের।

হামলায় সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক বিটিশ সরেন, নেত্রী শিউলী মার্ডি, লুকাস মুরমু এবং রিপন বেশরা জয় আহত হন। আহতদের মধ্যে শিউলী মার্ডি ও লুকাস মুরমু মাথা ও হাতে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা মারপিটের শিকার হলেও জখম হননি।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি চলাকালে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ২০১৬ সালের ঘটনার বিচারসহ বাগদাফার্মের বিতর্কিত জমি প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার দাবি জানান।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা নিয়মিত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম