Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১

Advertisement

সুনামগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) বিকালে সদর উপজেলার মঈনপুরে গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৪৫)। তিনি মঈনপুর গ্রামের মৃত সামসু রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে মঈনপুর গ্রামের সালেহ আহমদের ছেলে ও ভাগ্নে স্থানীয় তারা মিয়ার ছোট ভাইকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করে। পরে তারা মিয়ার ছোট ভাই ওই জুতা লাথি দিয়ে ফেলে দেয়। এর জের ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সালেহ আহমদের পক্ষের লোকজন এসে তারা মিয়ার ছোট ভাইদের ওপর হামলা চালায়। তখন তারা মিয়া ভাইদের ফেরাতে আসলে তাকেও বেধড়ক আঘাত করে সালেহ আহমদ ও তার ৭-৮ জন লোক। এ সময় তারা মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে তারা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পাঠালে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ যুগান্তরকে বলেন, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম