Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাঁশ নিয়ে প্রকৌশলীকে ঠিকাদারের ধাওয়া, এমপির ২৪ ঘণ্টার আলটিমেটাম

Advertisement

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

বাঁশ নিয়ে প্রকৌশলীকে ঠিকাদারের ধাওয়া, এমপির ২৪ ঘণ্টার আলটিমেটাম

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় উপসহকারী প্রকৌশলীকে হাতে বাঁশ নিয়ে ধাওয়া দিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমএ মান্নান ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজ পরিদর্শনে যান এলজিইডির একটি প্রতিনিধি দল ও স্থানীয় প্রকৌশলীরা।

কাজের মান নিয়ে আপত্তি তোলার একপর্যায়ে উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন স্থানীয় ঠিকাদার লোকমান হোসেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন এ সড়ক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। রাজশাহীর বরেন্দ্র কন্সট্রাকশন লিমিটেড কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেলেও স্থানীয়ভাবে তদারকির দায়িত্বে ছিলেন লোকমান হোসেন।

লাঞ্ছিত উপসহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম জানান,

কাজের নিম্নমান নিয়ে প্রশ্ন করতেই ঠিকাদার লোকমান হোসেন আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি হাতে বাঁশ নিয়ে আমাকে মারতে উদ্যত হন এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। প্রাণভয়ে আমাকে সেখান থেকে দৌড়ে পালাতে হয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তাহীনতায় আমি বদলির চেষ্টা করছি। মামলা করতেও ভয় পাচ্ছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, সরকারি কর্মকর্তার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম