Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ পিএম

স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। কর্তিত অঙ্গ সঙ্গে নিয়েই স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন স্ত্রী।

আহত ব্যক্তি ইসমাইল গাজী (৪০) বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় ধারাল বঁটি দিয়ে তার গোপনাঙ্গ কর্তন করা হয়। ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত স্ত্রী নিজেই কর্তিত অঙ্গ সঙ্গে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে আটক করে রাখেন এবং পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের দাবি, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। পারিবারিক কলহ, অর্থ সংক্রান্ত চাপ এবং প্রথম স্ত্রীকে নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাজমা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম