Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গেট রান্নাঘর উঠানে ‘বোমাসদৃশ বস্তু’, কলারোয়ায় আতঙ্ক

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

গেট রান্নাঘর উঠানে ‘বোমাসদৃশ বস্তু’, কলারোয়ায় আতঙ্ক

Advertisement

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে একটি বাড়িতে একযোগে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির গেট, রান্নাঘরের দরজা এবং উঠানে এসব সন্দেহজনক বস্তু বেঁধে রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদস্যরা ও আশপাশের লোকজন বস্তুগুলো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে বাড়ির সামনে তিনটি সন্দেহজনক বস্তু ঝুলতে দেখে কেউ আর এগিয়ে যাওয়ার সাহস পাননি। দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

আরও পড়ুন

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

বরিশালে বিসিসি’র মার্কেট বানিজ‍্যে বিএনপি নেত্রীর বাধা, মানববন্ধন

গাজী কেডি ফাউন্ডেশনের উদ্যোগ পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

পটিয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

দুই পায়ের শক্তি হারিয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন অপূর্ব

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

গুদামের সামনে ৫৮ ট্রাক সার, মাঠে সারের জন্য হাহাকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম