Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শার্শায় সাজ সাজ রব, সোমবার আসছেন প্রধানমন্ত্রী

Advertisement

Icon

মো. কামাল হোসেন, বেনাপোল

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পিএম

শার্শায় সাজ সাজ রব, সোমবার আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরের শার্শা উপজেলার উলাশী এখন সাজ সাজ রবে পরিণত হয়েছে।  পুরো এলাকায় উৎসবের আমেজ, ব্যস্ততা ও শেষ মুহূর্তের প্রস্তুতি চোখে পড়ার মতো। 

রাস্তার পাশে উড়ছে দলীয় পতাকা, নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ এবং চলছে রং-তুলির কাজ।  যশোর-বেনাপোল মহাসড়ক থেকে উলাশী খালপাড় পর্যন্ত এলাকায় এখন উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে। 

আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত এ খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে খনন কাজের উদ্বোধন করেছিলেন।  প্রায় অর্ধশতাব্দী পর তারই ছেলে প্রধানমন্ত্রী হিসেবে এসে সেই খালের পুনর্জাগরণ কর্মসূচি উদ্বোধন করতে যাচ্ছেন। 

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ইতোমধ্যে এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আল ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এ কে এম শাহাবুদ্দিন। শার্শা-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমানও খাল এলাকা পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক আশেকে হাসান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারা নিয়মিত প্রস্তুতি তদারকি করছেন। 

নিরাপত্তার স্বার্থে এসএসএফ ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

শিক্ষক শারমিন সুলতানা বলেন, এ খাল শুধু পানি নিষ্কাশনের পথ নয়, এটি কৃষি ও মৎস্য অর্থনীতির প্রাণ।  পুনঃখনন হলে পুরো অঞ্চলে নতুন সম্ভাবনা তৈরি হবে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল, সড়কপথ ও গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

আট দিনের বন্ধের কবলে বেনাপোলের আমদানি-রপ্তানি

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম