Logo
Logo
×

Advertisement

জাতীয়

কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার

Advertisement

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পিএম

কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান: ডেপুটি স্পিকার

খাল খনন কর্মসূচির উদ্বোধনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

Advertisement

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল বলেছেন, কৃষকের উন্নতির কথা চিন্তু করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। এরপর যারা সরকারে এসেছেন তারা নদী-খাল খনন করেননি। তারা নদী-খাল দখল করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নে ভরবিল থেকে আনছা বিল পর্যন্ত সাত কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং দেশকে আবারও সুজলা-সুফলা করে তুলতে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তিনি বলেন, বিগত সরকারের সময়ে এ কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। এতে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়, শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হয় এবং জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।

ডেপুটি স্পিকার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ৩১ দফা সংস্কার কর্মসূচির অংশ হিসেবে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনায় আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছে। এ কর্মসূচি সফল হলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি দেশের পরিবেশগত ভারসাম্যও পুনরুদ্ধার হবে।

সদর উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামান নূরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা লিটন গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাংবাদিক আলিফ হত্যাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

পাঁচ গুলি লুৎফুজ্জামানের শরীর ভেদ করে বের হয়ে যায়, আটকে ছিল এক

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আগে হামলা, এবার হত্যা: সাংবাদিক লুৎফুজ্জামানকে কেন টার্গেট?

আরও পড়ুন

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে পর্যটনমন্ত্রীর শোক প্রকাশ

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম