Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কবে থেকে সাতক্ষীরার আম বাজারে পাওয়া যাবে জানালেন ডিসি

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ পিএম

কবে থেকে সাতক্ষীরার আম বাজারে পাওয়া যাবে জানালেন ডিসি

ফাইল ছবি

Advertisement

দেশ-বিদেশে ব্যাপক চাহিদাসম্পন্ন সাতক্ষীরার আমের গুণগত মান নিশ্চিত করতে এবং অপরিপক্ব আম বাজারজাত রোধে নতুন বাজারজাতকরণ ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মে থেকে জেলার বিভিন্ন জাতের আম বাজারে উঠতে শুরু করবে।

রোববার (২৬ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার ঘোষণা করেন।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চাষি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৫ মে থেকে বাজারে আসবে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১৫ মে থেকে বাজারজাত শুরু হবে হিমসাগর, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবি বিবেচনায় নিয়ে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই এসব আম পরিপক্ব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাত ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় মোট ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চাষ হয়েছে হিমসাগর, আম্রপালি ও ল্যাংড়া জাতের আম। জেলায় বর্তমানে নিবন্ধিত আম বাগানের সংখ্যা ৫ হাজার ২৯৯টি এবং সরাসরি আম চাষের সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ

মরিয়মের ব্যক্তিগত ভিডিও নিয়ে যা বললেন তার বাবা মাসুম বিল্লাহ

‘আমি এখনো জামায়াতের’

‘আমি এখনো জামায়াতের’

পুলিশ এমন গায়েবি মামলা কিভাবে নেয়, প্রশ্ন সুপ্রিম কোর্ট আইনজীবীর

পুলিশ এমন গায়েবি মামলা কিভাবে নেয়, প্রশ্ন সুপ্রিম কোর্ট আইনজীবীর

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটে বাধা, পুলিশ ফাঁড়িতে হামলা

সাতক্ষীরায় নদী খননের মাটি লুটে বাধা, পুলিশ ফাঁড়িতে হামলা

আরও পড়ুন

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম