Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

Advertisement

কুমিল্লার লালমাইয়ে মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ‘কথা দিলাম মা’ শীর্ষক অনুষ্ঠানে মায়েদের অংশগ্রহণে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ওসি মো. মিজানুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাইফুল, আশিক ও ইফতি।

অনুষ্ঠানে চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার করে।

লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছেন।

মঙ্গলবারের আয়োজনটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৫৩তম সচেতনতামূলক কর্মসূচি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুগ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ২০

কুমিল্লায় চেয়ারম্যান প্রার্থী নিয়ে বিএনপির দুগ্রুপের টেঁটাযুদ্ধ, আহত ২০

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

হাজিরা খাতায় স্বাক্ষর নেই ২৫ দিন, বেসরকারি প্রতিষ্ঠানে চেম্বারের অভিযোগ

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এমএম হাসান

কুমিল্লা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এমএম হাসান

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

কুমিল্লায় লিফটের নিচে মিলল রংমিস্ত্রির লাশ, বন্ধ ছিল সিসি ক্যামেরা

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

আরও পড়ুন

ড. খন্দকার মারুফ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণে সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারে জনমনে উচ্ছ্বাস

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

বাসের ২ সিটে ‘রাজকীয় সফর’, ট্রলির হাতলে ২৫ লাখ টাকার ইয়াবা!

উলিপুরে শিশুশ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

উলিপুরে শিশুশ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম