Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় নারী ব্যবসায়ীকে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

সাতক্ষীরায় নারী ব্যবসায়ীকে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

ফাইল ছবি

Advertisement

সাতক্ষীরা সদর উপজেলায় স্বর্ণালংকার ছিনতাইয়ের উদ্দেশে এক নারী মুদি দোকানিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার লাশ পাশের একটি পুকুরে ফেলে পালিয়ে যায় তারা।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত বীথিকা রানী ঘোষ (৪৫) মাগুরা কুলুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি স্থানীয় বউবাজার এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, রোববার সন্ধ্যায় বীথিকা রানী বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হত্যা করে লাশ পাশের একটি পুকুরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে- তার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি চেইন এবং কানে দুল ছিল, যা ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই এ হামলার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

দেড় লাখ ম্যাচের কাঠি দিয়ে প্রতিমা, যে নির্দেশ দিল প্রশাসন

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ, বাতিলের দাবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

বিএনপি নেতার বাড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, শ্যালকের বিরুদ্ধে মামলা

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

প্রতিবেশীর ঘরে কাপড়ে মোড়ানো শিশুর নিথর দেহ

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম