আইসক্রিমের লোভ দেখিয়ে হাসপাতালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
Advertisement
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইসক্রিমের লোভ দেখিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পৌরসভার হরিপুর গ্রামের গফুর ডিলার বাড়ির আব্দুল লতিফের ছেলে খোকনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালের পূব পাশের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, ভুক্তভোগী শিশুটির ছোট বোন হাসপাতালে ভর্তি থাকায় সে তার মায়ের সঙ্গে গত চার দিন ধরে হাসপাতালে অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা হাসপাতালে এলে বাবার সঙ্গে হাসপাতাল গেটে যান। সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওতপেতে থাকা লম্পট খোকন শিশুটিকে চকলেট ও আইসক্রিমের প্রলোভন দেখিয়ে হাসপাতালের পূর্ব পাশের ভবনের তৃতীয়তলার একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। অন্যদিকে হাসপাতালে ভর্তি থাকা শিশুটির মা খোঁজাখুঁজি করে তৃতীয়তলায় গেলে লম্পট খোকন টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
নাঙ্গলকোট সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, হাসপাতালে নিরাপত্তাকর্মী না থাকায় যে কেউ নিজেদের মন মতো হাসপাতালে প্রবেশ করতে পারছে। হাসপাতালে দ্রুত নিরাপত্তাকর্মী প্রয়োজন। ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা খতিয়ে দেখব।
নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, এ ঘটনা থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
