Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

Advertisement

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:১২ পিএম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

ফাইল ছবি।

Advertisement

বাগেরহাটের কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গত মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। এপ্রিল মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও দেশের উচ্চ বিদ্যুৎ চাহিদার মধ্যে কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।

তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারি।

তিনি বলেন, কয়লা সরবরাহে কোনো সংকট না থাকায় ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে। এ বিদ্যুৎ কেন্দ্রের উন্নত নকশা ও প্রকৌশলগত সক্ষমতা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই এ ধরনের রেকর্ড পরিমাণ উৎপাদন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এটি কেন্দ্রটির কার্যকর পরিচালন ব্যবস্থাপনা দুই দেশের মধ্যকার সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভবিষ্যতেও বিদ্যুৎ উৎপাদনের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, অনুমোদনের অপেক্ষায় প্রকল্প

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে ঢাকায় সড়ক অবরোধ অটোরিকশাচালকদের

বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি

বরেন্দ্রের রোদে সোনালী স্বপ্ন : সৌর সেচে প্রাণ ফিরে পাচ্ছে অনাবাদী জমি

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

চুনারুঘাট থানায় ১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

১২ দিনে কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য প্রত্যাহার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

রামেবিতে জোর করে ভিসির পদত্যাগের ঘটনায় মামলা, বিএনপি নেতা গ্রেফতার

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

‘দেশ নিয়ে আবরার ফাহাদের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই’

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম