Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ফাইল ছবি।

Advertisement

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক, নগর, গোপালপুর, চান্দাই ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

গিজার ব্যবহারে অজান্তেই বাড়ছে বিদ্যুৎ বিল, কমাবেন যেভাবে

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

১৬ বছর আগে হত্যাচেষ্টা সাবেক মেয়র-সাংবাদিকসহ আ.লীগের ৩৮ জনের নামে মামলা

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি

আরও পড়ুন

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ের পাশে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

মেয়েকে আনতে গিয়ে জামাতার হাতে প্রাণ গেল শ্বশুরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম