Logo
Logo
×

Advertisement

রাজধানী

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ এএম

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

সংগৃহীত

Advertisement

আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় সবার ওপরে রয়েছে পাকিস্তানের লাহোর। ঢাকাও খুব বেশি পিছিয়ে নেই। আছে তৃতীয় স্থানে।

আজ সকালে লাহোরের বায়ুমান সূচক বা একিউআই– ২০৪। এই তালিকায় ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এই একিউআই থাকলে যেখানকার বাতাসকে 'অস্বাস্থ্যকর' বলা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইটে সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৭৩। ঢাকার (১৬৯) ঠিক পরেই চতুর্থ স্থানে আছে ভারতের দিল্লি, স্কোর ১৬৮। পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, স্কোর ১৬৫।

আইকিউ এয়ার বিভিন্ন শহরের বাতাসের মান রিয়েল টাইমে প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী বায়ুমান ০ থেকে ৫০ পর্যন্ত ভালো। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্যই অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর। আর ৩০০ ছাড়িয়ে গেলে সেটাকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ধামরাইয়ে স্টেডিয়াম নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

শ্রমিক দল নেতাকে গুলি, ৫ জনকে কুপিয়ে জখম

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

দোহারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

দুবাই থেকে ঢাকার পথে প্রধানমন্ত্রী

আরও পড়ুন

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৪০২

রাজধানীতে অভিযান, গ্রেফতার ৪০২

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকা আছে কোথায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম