Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা)

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পিএম

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

Advertisement

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় মাঝিদের ‘হেইও হেইও’ ধ্বনি, বৈঠার ছন্দ ও দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।

তেলেঙ্গা, আগলা, মাইলাইল ও কৈলাইল এলাকাবাসীর আয়োজনে এ প্রতিযোগিতায় ছোট-বড় ১০টি নৌকা অংশ নেয়। বিকাল ৩টায় কোমরগঞ্জ বাহ্রা সেতু এলাকা থেকে বাইচ শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেলেঙ্গায় গিয়ে শেষ হয়।

নৌকাবাইচ দেখতে দুপুর থেকেই নদীর দুই পাড়ে জড়ো হন নানা বয়সি মানুষ। রঙিন সাজে সজ্জিত নৌকা এবং মাঝিদের জারি-সারি গানে তৈরি হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে দর্শকরা হেঁটে, মোটরসাইকেল, ইজিবাইক ও অটোরিকশায় করে আসেন; অনেকে আবার ট্রলার ও নৌকায় চড়েও বাইচ উপভোগ করেন। নৌকা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং অনেকেই মোবাইল ফোনে দৃশ্য ধারণ করেন।

শোল্লা ইউনিয়ন থেকে আসা দর্শক আলম হোসেন বলেন, দুই বছর পর এ রকম নৌকাবাইচ দেখলাম। অনেক মানুষ এসেছে। বৈঠার হেইও হেইও তালে বাইচ দেখতে দারুণ লাগছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্সনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জুম্মন আলী। তিনি বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার পুরোনো ঐতিহ্য; এ আয়োজনের মাধ্যমে সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করা হচ্ছে।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব। এছাড়া মো. ইউসুফ কোম্পানি, শিরাজ মিয়া কোম্পানি, করম আলী কোম্পানিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতাটি পরিচালনা করেন লিটন ভূঁইয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

দোহার-নবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

২০২৭ সালের রমজানের প্রথম ইফতার কখন?

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

সন্দেহ পরকীয়ার স্ত্রীর পায়ে শিকল দিয়ে প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

ফেঁসে যাচ্ছেন সাবেক ডিসি-এডিসিসহ অনেকে

আরও পড়ুন

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’— স্ট্যাটাসের পর কলেজছাত্রীর ঝুলন্ত লাশ

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি-পুড়িয়ে মারার হুমকি!

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

‘হেইও হেইও’ ধ্বনিতে মুখর ইছামতীর দুই পাড়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম