Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় ‘নিনেমিয়া’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৫৯ পিএম

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কুতুবদিয়ায় ‘নিনেমিয়া’

এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে।

Advertisement

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এদিন বিকালেই ক্রুড লাইটারিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে।

এর আগে মঙ্গলবার (৫ মে) বিকালে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বলেন, ‘এমটি নিনেমিয়া’ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জলসীমার ১৬০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি বুধবার কুতুবদিয়ায় নোঙর করবে। আগে থেকেই লাইটারিংয়ের দুটি জাহাজ কুতুবদিয়া চলে যাবে। অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকেই লাইটারিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি ৭ মে আমাদের প্ল্যান্ট শুরু করা যাবে।’   

তিনি বলেন, ‘ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড নেওয়ার জন্য এমটি ফসিল নামের আরেকটি জাহাজ ফুজাইরার পথে রয়েছে। এটিও ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসার কথা রয়েছে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইআরএল। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ জি-টু জি-পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব ক্রুড আমদানি করে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ডিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম