Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৫৬ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন।

Advertisement

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে প্রথমে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েম প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রকৃত অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা রয়েছে বলেও অভিযোগ করেন তারা। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও বড় অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, বিচার না হলে আবারও সারা বাংলার মানুষ রাজপথে নামবে।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করে খুনিরা ভারতে পালিয়ে গেছে। হাদিকে ভালোবেসে তার জানাজায় জনজোয়ার হয়েছিল, যা বলে দেয় মানুষ বিচার চায়। কিন্তু সেই বিচার আজও হয়নি।

তিনি আরও বলেন, সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১১৩ বার পেছানো হয়েছে, আর হাদির হত্যার প্রতিবেদন পেছানো হয়েছে ১৩ বার। যে মানুষ ইনসাফের কথা বলেছে, তার হত্যার বিচারেই রাষ্ট্র ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা এই বিচারহীনতার সংস্কৃতির অবসান চাই।

মানববন্ধনে হাদির বোন মাসুমা হাদি বলেন, আমরা আজ এখানে কাঁদতে আসিনি, বিচারের দাবিতে এসেছি। বিচার নিয়েই ঘরে ফিরবো। যে ওসমান হাদি শত্রুকেও ইনসাফ পাইয়ে দিতে চেয়েছিল, আজ তার নিজের ইনসাফ কোথায়?  

তিনি আরও বলেন, ইন্টেরিম সরকারের আমলে ভারতের সহযোগিতায় বাংলাদেশের পলাশীর প্রান্তরে মিরজাফরেরা আমার ভাইকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে কীভাবে ভারতে পালিয়ে গেল এ বিষয়ে রাষ্ট্রকে স্পষ্ট জবাব দিতে হবে। খুনি ফয়সাল টাকার বিনিময়ে খুন করেছে। তাকে সব ধরনের নিশ্চয়তা দিয়েই এই হত্যাকাণ্ড ঘটাতে বলা হয়েছিল।

এ সময়ে তিনি বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ আজ ওসমান হাদির বিচার চায়। ওসমান হাদি মানেই বাংলাদেশ, ওসমান হাদি মানেই আপনাদের ভাই। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়।

বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী হাদির খুনিদের নিয়ে কোনো কথা বলছেন না, বরং মিরজাফরের ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

সালমান মুক্তাদিরের ঘটনায় হাদির যে কথা মনে পড়ছে মীর স্নিগ্ধর

সালমান মুক্তাদিরের ঘটনায় হাদির যে কথা মনে পড়ছে মীর স্নিগ্ধর

আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

হাদি হত্যা আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

হাদি হত্যার আসামি ফয়সালের অস্বাভাবিক আর্থিক লেনদেন

সিআইডির মানি লন্ডারিং মামলা হাদি হত্যার আসামি ফয়সালের অস্বাভাবিক আর্থিক লেনদেন

ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আরও পড়ুন

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

নারায়ণগঞ্জ বার ভবনে আইনজীবীদের দুপক্ষের হট্টগোল-ধাক্কাধাক্কি

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

সেতু আছে, সংযোগ সড়ক নেই...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম