Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফেঞ্চুগঞ্জে ঢালাইয়ের পরপরই ধসে পড়ল সেতু

Advertisement

Icon

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫২ পিএম

ফেঞ্চুগঞ্জে ঢালাইয়ের পরপরই ধসে পড়ল সেতু

ফেঞ্চুগঞ্জে ঢালাইয়ের পরপরই ধসে পড়ল সেতু

Advertisement

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঢালাইয়ের পরপরই দুমড়ে-মুচড়ে ধসে পড়েছে ৬০ ফুট দীর্ঘ সেতুর পুরো অংশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুড়িকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার সুড়িকান্দি গ্রামের একটি খালের ওপর নির্মাণাধীন সেতুর স্ল্যাব ঢালাই চলছিল। দুপুরের দিকে সেতুর ঢালাই কাজ শেষ হওয়ার পর আকস্মিকভাবে এটি ভেঙে যায়। ঢালাইয়ে বাঁশ ও দুর্বল সামগ্রী ব্যবহার করায় এ ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প হিসেবে ১ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে এ সেতুর নির্মাণকাজটি হচ্ছে। স্থানীয় সাইফুল ইসলাম নামে একজন ঠিকাদার কাজ করছেন। 

এ বিষয়ে ঠিকাদার সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর ফোন কেটে দেন। 

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রদেশ চন্দ্র দাস বলেন, ঠিকাদার যে আজ ঢালাই দেবে এটা আমরা জানি না। আমাদের না জানিয়ে ঠিকাদার নিজে নিজে করেছেন এখন দায় তিনি নিজেই নেবেন।

৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পূর্বে আমি স্থানীয় লোকজন নিয়ে নিম্নমানের কাজের অভিযোগে কাজ বন্ধ রাখার জন্য বলি। প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ও আজকে ঢালাইয়ের বিষয়ে অবগত নই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম