Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জা গ্রেফতার

Advertisement

Icon

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৫৭ পিএম

প্রবাসীর স্ত্রীর পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জা গ্রেফতার

শ্রীনগর থানা

Advertisement

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছোট ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত পর্নোগ্রাফি মামলায় ভাশুর ও জাকে (ভাশুরের স্ত্রী) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা গ্রামের ইউনুছ শেখের ছেলে মো. হাশেম শেখ (৪৭) ও তার স্ত্রী শিরিনা বেগম (৩৫)।

আসামি হাশেম শেখ ও তার স্ত্রী শিরিনাকে গ্রেফতার করে। 

মামলা সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর প্রবাসী ছোট ভাই আব্দুল শেখের স্ত্রীর ধারণকৃত আপত্তিকর নগ্ন ভিডিও ও ছবি সরবরাহ করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময় ভাসুর হাশেম শেখ অর্থ দাবি করে আসছিলেন। এর আগে মামলার বাদীর স্বামী সিঙ্গাপুর প্রবাসী নিজের মান সম্মানের ভয়ে দাবিকৃত ১০ লাখ টাকা প্রদান করেন। অথচ ১৭ এপ্রিল বাদীর স্বামী সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসলে ২০ এপ্রিল সকালে তাদের বসত ঘরে গিয়ে পুনরায় ২০ লাখ টাকা দাবি করেন ভাশুর হাশেম শেখ ও শিরিনা বেগম। টাকা দিতে অস্বীকার করলে নগ্ন ভিডিও ও ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।

পরে গত ১ মে সন্ধ্যায় সিঙ্গাপুর প্রবাসী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ঘরে একা পেয়ে ভাশুর হাশেম শেখ কুপ্রস্তাব দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ৪ মে মুন্সীগঞ্জ আদালতে ভাশুর ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ৬ মে শ্রীনগর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম