Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুকুর তাড়াতে হাঁসুয়া ছুড়ল নাতি, আঘাতে দাদির মৃত্যু

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৬:৪০ পিএম

কুকুর তাড়াতে হাঁসুয়া ছুড়ল নাতি, আঘাতে দাদির মৃত্যু

Advertisement

নাটোরের বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেতে আসা একটি কুকুরকে তাড়াতে গিয়ে শিশু নাতির ছুড়ে মারা হাঁসুয়ার আঘাতে আহত দাদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা বেগম (৫০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি মো. আব্দুল হান্নান। 

নিহত মর্জিনা বেগম উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মোকাব্বের আলীর স্ত্রী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোকাব্বের আলীর বাড়িতে প্রায়ই একটি কুকুর এসে পালিত হাঁসের বাচ্চা খেয়ে ফেলত।  গত ২৭ এপ্রিল বিকালে কুকুরটি আবারও হাঁসের বাচ্চা ধরতে এলে বাড়ির শিশু আলিফ (৭) সেটিকে তাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে সে কুকুরটির দিকে একটি হাঁসুয়া ছুড়ে মারে।  তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার দাদি মর্জিনা বেগমের পেটে বিদ্ধ হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।

ওসি মো. আব্দুল হান্নান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন রাজপাড়া থানা থেকে ভোররাতে একটি বার্তা পাওয়ার পর বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

মেয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

বিয়ের আগের দিন বরের মৃত্যু, মুহূর্তেই আনন্দ রূপ নিল বিষাদে

দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

বিশ্ব খাদ্য দিবসে ওয়েবিনারে ডা. মুশতাক দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগে

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

নিষেধাজ্ঞা অমান্যে ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ এতিমখানায়

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

রাজবাড়ীতে গুলি করে যুবককে হত্যা, নিহতের বিরুদ্ধে ১৩ মামলা

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম