Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

Advertisement

Icon

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

কলেজ থেকে সাবেক আ.লীগ নেতা গ্রেফতার, বিক্ষোভের পর জেলহাজতে

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা

Advertisement

নাটোর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কলেজে থেকে গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা (৪৮) বড়াইগ্রামের বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এবং উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী মোল্লার ছেলে।

তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার অন্যতম চার্জশিটভুক্ত আসামি।

জানা যায়, আব্দুর রাজ্জাক মোল্লা বৃহস্পতিবার দুপুরে কলেজে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সেখান থেকে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

এদিকে গ্রেফতারের পরপরই আব্দুর রাজ্জাক মোল্লাকে সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড দাবি করে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানোসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বনপাড়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক অধ্যক্ষকে একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় তিনি আগে থেকেই উচ্চ আদালতের জামিনে রয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আরও পড়ুন

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

পূজায় বাড়ি যাওয়া হলো না পুলিশ সদস্যের

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই: কৃষিমন্ত্রী

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

উল্টোপথে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনা দুমড়েমুচড়ে নিহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম