Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

Advertisement

Icon

নাটোর ও বাগাতিপাড়া প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পিএম

সামাজিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আপসহীন হতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

Advertisement

মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। একই সঙ্গে বাল্যবিয়ে ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ নির্মূলে আপসহীন ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার ৩০টি পূজা মণ্ডপের সভাপতিদের হাতে সরকারি চালের ডিও তুলে দেন প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় কৃষকদের মাঝে চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার এবং তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান প্রিয়া, বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন ও সদস্য সচিব মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

সংখ্যালঘুদের নিরাপত্তায় আমি নিজেই পাহারা দেব: হুইপ দুলু

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

ছাত্রদল নেতাকে গুলি, দৌড়ে পালানোর সময় কুপিয়ে জখম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

মাদক সেবনে বাধা দেওয়ায় ভাঙল ২০ বছরের সংসার

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাম্বা নৃত্যে দর্শকদের উচ্ছ্বাস, নাইজেরিয়ান ম্যাজিকে মাতল বড়াইগ্রাম

সাম্বা নৃত্যে দর্শকদের উচ্ছ্বাস, নাইজেরিয়ান ম্যাজিকে মাতল বড়াইগ্রাম

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম