Logo
Logo
×
   

সারাদেশ

চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৪২ পিএম

চরফ্যাশনের নির্মাণ শ্রমিকের ঢাকায় মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. তামজিদ ভোলার চরফ্যাশন উপজেলা হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিছো মিস্ত্রী বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি পেশায় রড মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার চন্দিমা মডেল টাওয়ারের ১১তলা ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তামজিদ।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আমজাদ বলেন, হায়াত শেষ হয়ে গেছে আমার ছেলের। কারও প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

জানা গেছে, ঘটনার সময় নিহতের বাবা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। আজ শনিবার (৯ মে) সকালে নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে চরফ্যাশন থানার ডিউটি অফিসার এসআই সিদ্দিকুর রহমান বলেন, ঘটনাটি জেনেছি, পরিবারের তত্বাবধানে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম