Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৯ পিএম

গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

গাজীপুরে ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

Advertisement

গাজীপুরের গাছা থানাধীন উত্তর খাইলকৈর এলাকার মোক্তার বাড়ি রোডে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ আফ্রিকান ১২০ মণ মাগুর মাছ জব্দ করা হয়েছে।

রোববার (১০ মে) এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

তিনি বলেন, অভিযান চলাকালে দেখা যায়- কয়েকটি মজা পুকুরে অস্বাস্থ্যকর ও দূষিত কালো পানিতে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করা হচ্ছে। এসব মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির দেহাংশ ও নাড়ি-ভুঁড়ি ব্যবহার করা হচ্ছিল, যা মারাত্মকভাবে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযানকালে পুকুরগুলোতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে দেখা যায়, যা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। তারা জানান, দুর্গন্ধের কারণে আশপাশের শিশুদের মধ্যে অসুস্থতা দেখা দিয়েছে।

অভিযানে কয়েকটি পুকুর থেকে আনুমানিক ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এ সময় কবির হোসেন নামের একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে সিনিয়র মৎস্য কর্মকর্তা গাজীপুর সদর আবু সামা প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জব্দকৃত মাছ ও সংশ্লিষ্ট সামগ্রী বিধিমোতাবেক ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম