Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৫২ পিএম

জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

Advertisement

জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন মিয়া (১০) ওই এলাকার ইলেকট্রনিক মিস্ত্রি শাহীন মিয়ার ছেলে। সে ধনবাড়ী উপজেলার বাঁশ নিয়োগী গ্রামের স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার থেকে লিচু কিনে বাড়িতে নিয়ে আসেন শাহীন মিয়া। পরে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ইয়াসিনের গলায় একটি লিচুর বিচি আটকে যায়।  

এ সময় শিশুটি শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

সন্তানসহ সিমিকে আপন করে নিলেন ফিনল্যান্ড থেকে আসা মিকাইল

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম