Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পেয়ারা গাছ থেকে নামার পর অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৪৬ পিএম

পেয়ারা গাছ থেকে নামার পর অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু

Advertisement

বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ হয়ে পড়ে ফাইজুল (৭)। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

মঙ্গলবার সন্ধ্যায় বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

ফাইজুল উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও একই গ্রামের ফরিদ হাওলাদারের ছোট ছেলে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকালে বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছে ওঠে ফাইজুল। গাছ থেকে দ্রুত নেমে চিৎকার দিয়ে দৌড়ে মায়ের কোলে মাথা রেখে নিস্তেজ হয়ে পড়ে সে। দ্রুত ফাইজুলকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যায় সে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানায় ফাইজুল কিছুক্ষণ আগে মারা গেছে।

প্রতিবেশীরা জানান, ফাইজুলের হাতে তিনটি দাগ দেখা যায়, ওই দাগ দেখে ধারণা করা হচ্ছে সাপের কামড়ে সে মারা গেছে। 

উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন বলেন, মঙ্গলবার ফাইজুল স্কুলে গিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। বিকালে ফাইজুলের মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। ফাইজুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি বলেন, ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম