Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যুবলীগের হামলায় যুবদলের ২ কর্মী রক্তাক্ত জখম

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৫৪ পিএম

যুবলীগের হামলায় যুবদলের ২ কর্মী রক্তাক্ত জখম

Advertisement

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনায় যুবলীগের হামলায় ২ জন যুবদল কর্মী রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। তাদের গ্রেফতারের দাবিতে বিএনপির অঙ্গ-সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে যুবদল কর্মী পলাশ ও সোহানকে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাত ৮টার সময় দর্শনা-মুজিবনগর সড়কে এই বিক্ষোভ মিছিল শেষে দর্শনা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর ঈদগাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে যুবলীগ কর্মী সোহাগ (২৮) ও ফেলুর ছেলে লাল্টু (২৬) নেতৃত্বে ৭-৮ জন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোলমারি মাঠে ধারাল অস্ত্রের হামলায় যুবদল কর্মী দর্শনা এলাকার শ্যামপুরের জান্টু মণ্ডলের ছেলে যুবদল কর্মী পলাশ (৩৪), রেজাউল ইসলামের ছেলে সোহান (২৮) রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পলাশের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ৮টার সময় দর্শনা পুরাতন বাজার থেকে বিএনপির অঙ্গসংগঠনের নেতারা দর্শনা-মুজিবনগর সড়কে এ বিক্ষোভ মিছিল করে।

মিছিল শেষে দর্শনা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান লিংকন, মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মুকিত, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, যুবলীগের সন্ত্রাসীর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান ও আলটিমেটাম দেন।

এ বিষয়ে দর্শনা থানার ওসি হিমেল রানা বলেন, এ ঘটনায় মামলার পলাশের বাবা জান্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামি ধরাতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম