Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মামা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Advertisement

Icon

নাজিরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২৩ পিএম

মামা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

পিরোজপুরের নাজিরপুরে মামা বাড়ি বেড়াতে এসে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মিরাজ ফকিরের ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুই শিশু তাদের মায়ের সঙ্গে মামা বাড়ি নাজিরপুরের আমতলা গ্রামে বেড়াতে আসে। আজ বুধবার দুপুরে বাড়ির পাশের খালে একসঙ্গে গোসল করতে নামে তারা। একপর্যায়ে পরিবারের সদস্যরা শিশু দুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খালের ঘাটসংলগ্ন পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্নিগ্ধা মিত্র বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার সময় তাদের মধ্যে কোনো প্রাণের স্পন্দন ছিল না।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় দুই শিশুর স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

দেড় একরজুড়ে ১৬০ প্রতিমা, মঠবাড়িয়ায় দুর্গাপূজায় ভিন্নধর্মী আয়োজন

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

‘মসজিদ-মন্দিরে জুতা চোরদের ধর্মীয় অনুভূতি কাজ করে না’

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ইউপি সদস্য হয়েও জেলে কার্ড দিয়ে চাল উত্তোলন বিএনপি নেতার

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

পিরোজপুরে কোনো আউয়াল-মালেক তৈরি হতে দেওয়া হবে না: মাসুদ সাঈদী

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

হানি ট্র্যাপের অভিযোগে গ্রেফতার ছাত্রদল নেতা বহিষ্কার

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম