ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন স্বজন সমাবেশের সভাপতি এনামুল
Advertisement
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১১:৩৩ পিএম
মোহাম্মদ এনামুল হক এনাম। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ডামুড্যায় ‘প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মোহাম্মদ এনামুল হক এনাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক শিক্ষার ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
জানা গেছে, মোহাম্মদ এনামুল হক ২৩ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। তিনি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের হেকিম আব্দুল হাই মুন্সীর ছেলে। বর্তমানে তিনি ২৯ নং কেউরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি ১০ নং চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর এবং ২৭ নং ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে এনামুল হক বলেন, শিক্ষকতা জীবনে এটি আমার বড় অর্জন। এ কারণে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। সকলের কাছে দোয়া চাই, ভবিষ্যতেও যেন আমি আমার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সু-কণ্ঠ ভক্ত বলেন, এনামুল হক একজন দক্ষ শিক্ষক। আমি তার সফলতা কামনা করছি।
