Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

Advertisement

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:২৫ পিএম

পুকুরে ডুবে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

নিহত শিক্ষার্থী সায়েম ফেরদৌস। ফাইল ছবি

Advertisement

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে পুকুরে ডুবে সায়েম ফেরদৌস নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

সায়েম বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী। তিনি কুয়েটের লালন শাহ্ হলের আবাসিক ছাত্র ছিলেন।  তার গ্রামের বাড়ি পাবনার দিলালপুরে। বাবার নাম মো. আব্দুস সামাদ। 

ক্যাম্পাস ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে সায়েম তার দুই বন্ধু মো. সামিউল হোসাইন ও রূপায়ন সরকারের সঙ্গে খান জাহান আলী হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন একসঙ্গে সাঁতার কেটে পুকুরের মাঝখানে যাওয়ার পর হঠাৎ সায়েম পানিতে ডুবে যান। সায়েমকে ডুবতে দেখে তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু তাৎক্ষণিকভাবে তাকে খোঁজার চেষ্টা চালান, কিন্তু পুকুরের গভীরতা প্রায় ২৫ ফুট হওয়ায় তারা ব্যর্থ হন। 

এ সময় বন্ধুরা সায়েমকে খুঁজে না পেয়ে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

পানির নিচে প্রায় ২০-৩০ মিনিট তল্লাশি চালানোর পর বিকাল ৫টা ১৫ মিনিটে ডুবুরি দল সায়েমকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সায়েমকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সাবেক ছাত্রদল নেতা সাইফুলকে দেখতে হাসপাতালে ডা. বিটু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম