Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দেনা-পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২,ভাঙচুর- লুটপাট

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:৩৯ পিএম

দেনা-পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১২,ভাঙচুর- লুটপাট

Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে অর্থ দেনা-পাওনাকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের নারীসহ ১২ জন আহত হন।

এ ঘটনায় রোববার রাত ৮টায় প্রতিপক্ষ রাসেল বেপারী ও নেকমত আলী বেপারীসহ ১২ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা করেছেন আহত বিএনপির কর্মী সিদ্দিক আলী সরকার (৪৫)।

এর আগে রোববার সকাল ৯টায় ও দুপুর ১২টা সময় দুই দফা উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের চরকাছিয়া গ্রামে সরকারগো বাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মামলার এজাহারে জানা যায়, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও রাসেল বেপারীর মধ্যে টাকা লেনদেন নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এ বিরোধ নিয়ে রোববার সকালে রাসেল বেপারি তার টাকা দেওয়ার জন্য সিদ্দিক আলীকে ফোন করে। এতে ফোন না ধরায় রাসেল বেপারি বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকারকে ফসলি ক্ষেতে গিয়ে মারধর করে চলে যান। পরে দুপুরে আবারও সিদ্দিক আলীর বাড়িতে গিয়ে তাকেসহ তার পরিবারের তিন নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে রাসেল বেপারিসহ তার অনুসারীরা। 

এ সময় সিদ্দিক আলী সরকারের বসতঘর ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতিসাধন করে রাসেল বেপারি গংরা।

এ ঘটনায় আহত বিএনপি কর্মী সিদ্দিক আলী সরকার ও অভিযুক্ত রাসেল বেপারি একে অপরের বিরুদ্ধ পরস্পরবিরোধী বক্তব্য দেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মান্নান বলেন, দক্ষিণ চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামে দুইপক্ষের মারামারি, ভাঙচুরের ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও হাজিমারা ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সিদ্দিক আলী বেপারি বাদী হয়ে তার প্রতিপক্ষ রাসেল বেপারি ও নেকমত আলী বেপারিসহ ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিক যুদ্ধ শেষ, এখন জীবনযুদ্ধ চালানোর সময়: পানিসম্পদমন্ত্রী

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

‘আমি আর বিচার পাব না’—মেহেদী হত্যার চার মাস পর বাবার আক্ষেপ

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

প্রকৃত শিক্ষায় নজর না দিলে বিপজ্জনক হতে পারে: পানিসম্পদমন্ত্রী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

ভূমি অফিসের আত্মসাতের ১২ লাখ টাকা জমা দিলেন দুই কর্মচারী

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

আরও পড়ুন

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

মা ইলিশ শিকারে ‘নিরাপত্তা বাণিজ্য’, নেপথ্যে যারা

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

‘ফায়ার লাইসেন্স ছাড়াই চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট’

কক্সবাজারে অগ্নিকাণ্ড টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম