Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

‘ক্রসফায়ারের’ ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক ওসির বিরুদ্ধে

Advertisement

লক্ষ্মীপুর সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসাইনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ সময় তার বিরুদ্ধে সাবেক শিবির নেতা আব্দুর রহমান বিপ্লব ওরফে শিবির বিপ্লবকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তোলা হয়।

নির্মম নির্যাতন ও মোটা অঙ্কের অর্থ আদায়ের পর বিপ্লবকে আটটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছিলেন ওই পুলিশ কর্মকর্তা। দুটি মামলায় চাওয়া হয়েছিল ২০ দিনের রিমান্ড। তবে আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শারীরিক নির্যাতন ও ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ এনে সাবেক ওসি লোকমানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বিপ্লব। শিগগিরই লোকমানের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি।

আব্দুর রহমান বিপ্লব লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ও লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০১৬ সালে রায়পুর থানার দায়িত্বে থাকাকালীন ওসি লোকমান রায়পুর পৌর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিনের কাছ থেকে ৫ লাখ এবং রায়পুর পৌর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমরান হোসেন পরানের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করেন। ভুক্তভোগী এই দুই আইনজীবী জানান, সেই সময় তাদেরও নির্মম মারধরের পর টাকা নিয়ে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হয়েছিল।

নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিয়ে বিপ্লব জানান, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে তৎকালীন ওসি লোকমান হোসেনের নির্দেশে পুলিশ তার বাসায় অভিযান চালায়। দরজা ভেঙে বাসায় ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর একপর্যায়ে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে তাকে আটক করা হয়। পরে থানা এলাকায় ওসির বাসভবনে নিয়ে চোখ খুলে দুই হাত বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। দিনভর ঝুলিয়ে রেখে রাতে মোটা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। সারাদিন তাকে কোনো খাবারও দেওয়া হয়নি। রাত প্রায় ১১টার দিকে তৎকালীন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন সেখানে উপস্থিত হলে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়। এরপর ৫ জানুয়ারির নির্বাচন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একপর্যায়ে শরীরে বিদ্যুতের শক দেয় পুলিশ।

বিপ্লব আরও জানান, গভীর রাতে পুলিশ সদস্যরা তাকে গাড়িতে তুলে রামগতি উপজেলার আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে যায়। সেখানে আবারও মারধর করে হত্যার ভয় দেখিয়ে তার কাছে শেষ ইচ্ছা জানতে চাওয়া হয়। এর মধ্যে এক গণমাধ্যমকর্মী এসপিকে ফোন দিয়ে বিপ্লবকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে এসপি তা অস্বীকার করেন। পরে তাকে রামগতি থানায় নিয়ে নির্যাতন চালানো হয় এবং শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়।

পরবর্তীতে সদর মডেল থানায় ফিরিয়ে আনা হলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সুযোগে ওসি লোকমান তার বাবার সঙ্গে যোগাযোগ করেন।

বিপ্লব বলেন, আমাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে আমার বাবার কাছে ১ কোটি টাকা দাবি করেন ওসি লোকমান। সন্তান হারানোর ভয়ে বাবা দেনদরবারের মাধ্যমে ৭০ লাখ টাকা দিতে বাধ্য হন। এরই মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আর বাবার ওপর চাপ সৃষ্টি করে সেই ৭০ লাখ টাকা হাতিয়ে নেন ওসি। এরপর দুপুরে আমাকে আটটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়, যার মধ্যে দুটি মামলায় পুলিশ ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল।

বিপ্লব অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে লক্ষ্মীপুরে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর ওসি লোকমান অমানবিক অত্যাচার চালিয়েছেন। তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) উত্তরায় কর্মরত আছেন। দেশে রাজনৈতিক পটপরিবর্তন হলেও লোকমান কিভাবে এখনও চাকরিতে বহাল তবিয়তে রয়েছেন, তা বোধগম্য নয়। আমি এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব।

এ বিষয়ে বক্তব্য জানতে লক্ষ্মীপুর সদর মডেল থানার সাবেক ওসি লোকমান হোসাইনের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

আত্মীয়ের বাড়ি থেকে চেক চুরি-স্বাক্ষর জালিয়াতি, আইনজীবী কারাগারে

সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

৭ পুলিশ সদস্যের নামে মামলা সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

মেঘনায় নিষেধাজ্ঞা, খাদ্য সহায়তা পাননি জেলেরা

মেঘনায় নিষেধাজ্ঞা, খাদ্য সহায়তা পাননি জেলেরা

ভিপি নুরের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুব অধিকার পরিষদ নেতা কারাগারে

ভিপি নুরের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, যুব অধিকার পরিষদ নেতা কারাগারে

আরও পড়ুন

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

প্রার্থীর সঙ্গে কৃষি কর্মকর্তার গোপন বৈঠক, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী রুমা এখন বরিশালের বৃদ্ধাশ্রমে

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

এক টিকিটে ১০-১২ যাত্রী, যুবকের কারাদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কিশোরী ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম