Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্বামীকে বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠানোই কাল হলো মরিয়মের

Advertisement

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৪৮ পিএম

স্বামীকে বিশ্বাস করে বিদেশ থেকে টাকা পাঠানোই কাল হলো মরিয়মের

Advertisement

পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের দারোগারতবক গ্রামে বিদেশ ফেরত স্ত্রী মরিয়ম বেগমকে হত্যা করে পালিয়ে গেছেন তার স্বামী নাসির সিকদার।

রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সোমবার সকালে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন গৃহবধূর স্বামী। তাই মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পটুয়াখালী থেকে সিবিআই ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এসে আলামত সংগ্রহ করেছে। তাদের কাজ শেষ হলে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। 

এদিকে নিহতের ছেলে, ভাই ও এলাকাবাসী জানান, নিহত গৃহবধূ মরিয়ম বেগম আটদিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন। বাড়ি আসার পর থেকে নাসির টাকার জন্য চাপ দিতে থাকে। রোববার বিকালেও এ নিয়ে ঝগড়া এবং একপর্যায়ে মারধর করে মরিয়মকে। পরে ছেলে ও এলাকার লোকজন তখন থামালেও রাতে ঘরে কেউ না থাকায় গৃহবধূকে হত্যা করে পালিয়ে যান নাসির।

এদিকে রোববার বিকালে কলাপাড়ার রাবনাবাদ নদীর জোয়ারে লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া গ্রাম থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান। তাই লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

মামার জন্য কিডনি দিতে চান ভাগনে, চাচার জন্য প্রস্তুত ভাতিজি

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

সাজেকে কী ঘটেছে, কী হচ্ছে?

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম