Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ধামরাইয়ে খালে লোহার জরাজীর্ণ সেতু, ঝুঁকিতে শিক্ষার্থী পথচারী

Advertisement

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:২৬ পিএম

ধামরাইয়ে খালে লোহার জরাজীর্ণ সেতু, ঝুঁকিতে শিক্ষার্থী পথচারী

Advertisement

ঢাকার ধামরাই শেওড়াইল পাছাল খালের ওপর সেতুতে লোহার পাটাতনে মরিচা পড়ে নড়বড়ে জরাজীর্ণ অবস্থা। যে কোনো সময় ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে পারাপার হচ্ছেন পথচারী কৃষক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ চরমে উঠায় ব্রিজটি পুনঃনির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসি। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্নার ইউনিয়নে শেওরাইল পাছাল খালের সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। অবহেলিত জীর্ণ এ সেতুটি স্থানীয় আউয়াল মিয়ার বাড়ির সামনে থেকে হোসেন আলী মাদবরের বাড়ির সামনে সড়ক পর্যন্ত সংযোগ স্থাপন করে। গুরুত্বপূর্ণ পারাপার ব্যবস্থা হলেও বর্তমানে এর অবস্থা বড়ই নাজুক। যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও নারীসহ অসংখ্য মানুষ এই সেতু দিয়ে চলাচল করেন। সেতুর খুঁটিগুলো পুরোনো হয়ে দুর্বল হয়ে পড়েছে। ফলে পথচারী চলাচলের সময় দুলতে থাকে। লোহার পাটাতন মরিচা পড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে দর্ভোগের ঝুঁকি আরও কয়েকগুণ বেড়ে যায়। ঝুঁকি এড়াতে অনেকেই বাধ্য হয়ে বিকল্প দীর্ঘ পথ ঘুরে চলাচল করেন।

একটি পাকা ও নিরাপদ ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা বলেন, এটি শুধু একটি সেতু নয়, আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

এ বিষয়ে নান্না ইউনিয়নের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শহিদ উল্লাহ বলেন, এ জীর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন বহু মানুষ চলাচল করেন। এটি খালের দুই পাড়ে বাসিন্দাদের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ। এখানে প্রশস্থ ও টেকসই ব্রিজ নির্মাণ জরুরি। এতে দুই পাশের গ্রামের কৃষকদের আবাদি ফসল পরিবহণ সহজ হবে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম