Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিআইডব্লিউটিএ দপ্তরে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৪৪ পিএম

বিআইডব্লিউটিএ দপ্তরে নৌ প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান

ঘোষণা ছাড়াই বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

Advertisement

কোনো ধরনের ঘোষণা ছাড়াই বরিশালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। তবে দপ্তরে গিয়ে কর্মকর্তা পর্যায়ের কাউকেই পাননি তিনি। সেখানে ছিলেন কেবল কয়েকজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। বিষয়টি দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকাও লিখে নেন তিনি। একইসঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মঙ্গলবার (১৯ মে) সকালে বরিশালে অবস্থিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দপ্তরগুলোতে আকস্মিকভাবে উপস্থিত হন প্রতিমন্ত্রী। 

কিছু কর্মচারীকে অফিসে দেখা গেলেও কর্মকর্তাদের অনুপস্থিতিতে সেবা কার্যক্রম কতটা স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছিল, সে বিষয়েও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী।  

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং উপস্থিতির বিষয়টি নোট করেন। এ সময় কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, আপনারা যা দেখলেন, আমিও তাই দেখলাম। এ ধরনের অভিযান চলবে।

তিনি আরও ইঙ্গিত দেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। পরে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্পিডবোটে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা দেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

নতুন করে আলোচনায় এমপি সান্টু বরিশালে এক মহল্লায় তিন মেয়র প্রার্থী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

দুই অটোরিকশার চাপায় বৃদ্ধ নিহত

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম