Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:২৯ পিএম

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার

Advertisement

সাভারের আশুলিয়া থেকে এক ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়ার জামগড়া চিত্রশাইশ এলাকা থেকে ফাহিম হোসেন নামের ওই ফার্নিচার ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নিজ ভাড়া ঘরের বারান্দায় ওই ফার্নিচার ব্যবসায়ীর ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম। তিনি বলেন, এলাকার লোকজনের কল পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

অপরদিকে সাভারের আশুলিয়ার জিরানী থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। একটি সাদা চাদরের মধ্যে পেঁচানো অবস্থায় পথচারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, কাটা পা নিয়ে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। চিহ্নিত করার জন্য কাটা পা মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া হবে না: চিফ হুইপ

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

কুমিল্লায় যুবদল নেতা হত্যায় অভিযুক্ত ঘাতক তৌহিদ গ্রেফতার

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

বাজার থেকে ছোট মাছ কিনে আনেন স্বামী, যা করলেন স্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম