‘মিস ইউ অল’ লিখে ট্রেনের নিচে যুবকের ঝাঁপ
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:০২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
‘মিস ইউ অল, ক্ষমা করে দিও মা’- এমন চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাঝুখান নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
তার সঙ্গে থাকা একটি পরিচয়পত্র থেকে নিহতের নাম সুনীল রবি দাস বলে জানা গেছে। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক রেললাইন ধরে অন্যান্য পথচারীদের সঙ্গে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে প্রথমে তিনি লাইন থেকে নিচে নেমে যান। পরে হাতে থাকা একটি চিরকুট রেললাইনের পাশে ফেলে হঠাৎ দৌড়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাটি দেখে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
