মির্জাপুরে হাত কেটে যুবকের আত্মহত্যা
Advertisement
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৪২ পিএম
মির্জাপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মির্জাপুরে অপু মণ্ডল শুভ (২৩) নামে এক যুবক হাত কেটে আত্মহত্যা করেছেন। পুলিশ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া বাজার থেকে তার লাশ উদ্ধার করে।
অপু মণ্ডল শুভ দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্যপাড়ায় ফারুক হোসেনের ভারা বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে অপু বাসা থেকে বের হন। রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার সোহাগপাড় বাজারে চাকু দিয়ে নিজের হাত কাটেন। এতে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অপু মণ্ডল নামের যুবক নিজের হাত কেটে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
