Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

Advertisement

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পিএম

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে যুবকের আত্মহত্যা

Advertisement

মায়ের মৃত্যুর শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নাটোরের লালপুরে সাকিব মন্ডল (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সাকিব মন্ডল নান্দরায়পুর গ্রামের মো. কামাল মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে সাকিব নিজ শয়নকক্ষে ফ্যানের অ্যাঙ্গেলের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সন্ধ্যা ৭টার সময় তার স্ত্রী পূর্ণিমা খাতুন (১৮) রান্না শেষে ঘরে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করেন।

স্থানীয়দের তথ্যমতে, সাকিবের মা বাছিরা বেগম প্রায় সাত মাস আগে মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানান এলাকাবাসী।

পূর্ণিমা খাতুন বলেন, তার মায়ের মৃত্যুর পর থেকে মাঝেমধ্যে কোনো কারণ ছাড়াই ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন এবং অস্বাভাবিক আচরণ করতেন। এসব কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদল নেতাকর্মীরা

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নাশকতা মামলার পর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

১২৩ বছরেও চশমা ছাড়া কুরআন পড়েন আব্বাস

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

আয়ের উৎস নেই, কিন্তু রাজকীয় জীবনযাপন তাদের

আরও পড়ুন

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

বিপুল পরিমাণ পাসপোর্টসহ জালিয়াত চক্রের ৩ সদস্য গ্রেফতার

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

পুলিশকে মারধর করে বহিষ্কার হলেন যুবদল নেতা

ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৮০ বছরের বৃদ্ধার অনশন

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

শিশুদের নোবেলখ্যাত শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম