Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অবস্থান

Advertisement

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:২৫ পিএম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রীর অবস্থান

Advertisement

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অবস্থান করছেন এক প্রবাসীর স্ত্রী। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামের সাব্বির হোসেনের বাড়িতে অবস্থান করছেন এক সন্তানের জননী ও সিঙ্গাপুর প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী।

ফারুক হোসেন বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনালিয়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য ফিরোজা বেগমসহ স্থানীয়রা বিষয়টি সুরাহার চেষ্টা করেও ব্যর্থ হন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক সন্তানের জননী ওই নারী একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বালিয়াজান গ্রামের সিদ্দিকের ছেলে সাব্বিরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এক সপ্তাহ আগে ফারুক সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপর মঙ্গলবার সকালে ওই নারী বিয়ের দাবিতে সাব্বিরের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

ঘটনা জানাজানি হলে স্থানীয় জনতা সাব্বিরের বাড়িতে ভিড় করতে থাকেন।  সন্ধ্যায় বাঁশতৈল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং গ্রাম্য মাতবররা বিষয়টি সুরাহার জন্য বালিয়াজান গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম শামুদ্দিনের বাড়িতে বৈঠকে বসেন। তবে সাব্বির পলাতক থাকায় কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

বাঁশতৈল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রাম্য মাতবররা মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি সুরাহার জন্য বৈঠকে বসেছিলেন।  তবে তিনি অসুস্থ থাকায় সেখানে উপস্থিত থাকতে পারেননি।

বাঁশতৈল ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ফিরোজা বেগম বলেন, গ্রাম্য মাতবররা আমাকে বৈঠকে ডেকেছিলেন; কিন্তু সাব্বির বাড়িতে না থাকায় বিষয়টির সমাধান সম্ভব হয়নি। পরে মেয়েটিকে সাব্বিরের মায়ের জিম্মায় রেখে সবাই চলে আসেন।

ওই নারী দাবি করেন, সাব্বির তাকে মির্জাপুর, কালিয়াকৈর, গাজীপুর ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে গেছেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কও করেছেন।

তিনি বলেন, সাব্বির আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়িতে ডেকে এনে এখন পালিয়ে গেছে। আমি স্বামী-সন্তান রেখে তার আশ্বাসে এখানে এসেছি। আমি সাব্বিরের সঙ্গেই বাঁচব, সাব্বিরের সঙ্গেই মরব।  ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

বিগত সরকার শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল: প্রতিমন্ত্রী টুকু

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

প্রেমিকের বাসায় মিলল প্রেমিকার স্বামীর লাশ

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

৮০ বছর ধরে মুসাফিরখানায় বিনা মূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: টুকু

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

পরকীয়া নিয়ে বিরোধে স্ত্রীকে হত্যার পর স্বামীর ৯৯৯-এ ফোন, অতঃপর...

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের পর ব্ল্যাকমেইল, শিক্ষক গ্রেফতার

আরও পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ একই পরিবারের ৬ জন নিহত

ইলিশের হাটে চাঁদাবাজি প্রসঙ্গে আলাউদ্দিন ‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

‘আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, এসবের মধ্যে নেই’

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম