Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৭:৫০ পিএম

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে চার তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) বিকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের আলী মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সরাইল উপজেলার গলানিয়া গ্রামের মুফাচ্ছের মিয়া (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫) ও হৃদয় মিয়া (১৫), এবং ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রথমে একজন ভেতরে নামেন। পরে তাকে উদ্ধার করতে একে একে আরও তিনজন নামলে তারাও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। অল্প সময়ের মধ্যেই চারজনের নিথর দেহ ট্যাংকের ভেতরে পড়ে থাকে। 

নিহত মুফাচ্ছের মিয়া পাইপ ফিটারের কাজ করতেন। পরিবারের সদস্যরা জানান, সংসারের অভাব দূর করতে অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। 

ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে বলেন, একসঙ্গে চারটি তরতাজা প্রাণ এভাবে চলে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে বাধা, স্টেশন মাস্টারসহ ২ জনকে মারধর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

কসবা স্টেশনে মহানগর প্রভাতীর যাত্রাবিরতি চালু, ফুল দিয়ে বরণ

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম