Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রামিসার খুনিদের বিচার দাবিতে গৌরীপুরে স্বজন সমাবেশের বিক্ষোভ ও মানববন্ধন

Advertisement

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:২১ পিএম

রামিসার খুনিদের বিচার দাবিতে গৌরীপুরে স্বজন সমাবেশের বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: যুগান্তর

Advertisement

স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি নিজেই অপরাধ স্বীকার করেছে। তাহলে রায় ঘোষণায় বিলম্ব কেন? বিচারের নামে রামিসার বাবাসহ দেশবাসীকে হতাশ না করে আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে চান তারা।

এ সময় বক্তারা ঠাকুরগাঁওয়ের চার বছরের শিশু লামিয়া, সিলেটের ফাহিমা, মুন্সীগঞ্জের ১০ বছরের শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার প্রতিটি ঘটনার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক।

মানববন্ধনে বক্তব্য দেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুমন এস, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর নাট্যথিয়েটারের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হিরা, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক শামীম আনোয়ার এবং স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম