ভেদরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Advertisement
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফয়সাল আহমেদ বেপারী (৩৫) ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের নিজ ফসলের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান ফয়সাল আহমেদ বেপারী। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তিনি মারা গেছেন বলে জানা যায়।
মৃতের পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
